ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

নোয়াখালীতে গাঁজাসহ আটক

নোয়াখালীর সুধারাম মডেল থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম মডেল থানাধীন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোনাপুর লিংক রোডের ইসলামীয়া মাদ্রাসা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) নূরুল আলমের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালায়। এ সময় মো. আতিকুল্যাহ আতিক (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সুধারাম উপজেলার জালিয়াল (এলাহি বক্স মিয়ার বাড়ি) এলাকার বাসিন্দা।
অভিযানকালে আটক ব্যক্তির হেফাজত থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে গাঁজাসহ আটক

আপডেট সময় : ০৮:০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬