ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নোয়াখালীর সুধারাম উপজেলায় ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে পূর্ব মাইজচরা গ্রামের নিজ বাড়িতে এলাকাবাসীর সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি মো. সোহাগ (৩৬)। তিনি সুধারাম মডেল থানার ২০ নম্বর আন্ডারচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের আব্দুল কাদের মাঝি বাড়ির বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নোয়াখালীর তথ্য অনুযায়ী, অভিযানে সোহাগের নিজ দখলীয় বসতঘর থেকে ৩০০ পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার মোট ওজন ২৮ গ্রাম।

অধিদপ্তরের দাবি, সোহাগ সম্প্রতি জামিনে মুক্ত হওয়ার পর আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৪৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬