ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

সাভারের চাকুলিয়া উচ্চ বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধক দাবি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে সাভারের চাকুলিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভবনটির উদ্বোধন নিয়ে ভিন্নধর্মী প্রচারকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত সোমবার (২৭ জুলাই) সাভারের বনগাঁ ইউনিয়নের চাকুলিয়া গ্রামের চাকুলিয়া উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আখতারুজ্জামান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি চলে যাওয়ার পর সাভার থানা বিএনপির সভাপতি সাইফ উদ্দিন সাইফুলকে ভিত্তিপ্রস্তরের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায়। পরে তার সমর্থক ও অনুসারীদের কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে তাকে ভবনের ‘উদ্বোধক’ হিসেবে প্রচার করা হয়। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় অঙ্গনে নানা আলোচনা শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় তলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে প্রধান অতিথি হিসেবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আখতারুজ্জামানের নাম উল্লেখ ছিল। তবে সেখানে কোনো বিশেষ অতিথির নাম লিখিতভাবে উল্লেখ করা হয়নি।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মহিদুর রহমান বলেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আখতারুজ্জামান। তিনিই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রধান অতিথি একজনই থাকেন। এরপর কে বা কারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে উদ্বোধক হিসেবে প্রচার করছেন, সে বিষয়ে আমাদের জানা নেই।

চাকুলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ আলম বলেন, “শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে আগত কর্মকর্তা অল্প সময় অবস্থান করে চলে যান। পরে স্থানীয় সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে সাভার থানা বিএনপির সভাপতি সাইফ উদ্দিন সাইফুল বলেন, “উদ্বোধন করেছি। তবে এ বিষয়ে আমার আর কিছু বলার নেই।

ট্যাগস :

আপডেট সময় : ০২:৪২:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬