ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

আনোয়ারায় দূর্ঘটনার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলনের ৩ দফা দাবিতে মানবন্ধন

‎চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কর্ণফুলী টানেল মোড়ে সংঘটিত ভয়াবহ সড়ক দূর্ঘটনার প্রতিবাদে জনগণের ন্যায্য ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন  আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার (০২) আগস্ট বিকাল ৫ টার দিকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার সভাপতি আবরারুল হক জাবের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্ণফুলী  টানেল চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎এতে উপস্থিত ছিলেন,মাওলানা হাফেজ আরিফ উদ্দিন,মাওলানা হাফেজ আমির হোসাইন, মাওলানা হাফেজ নেজাম উদ্দিন তালুকদার, মুহাম্মাদ হোসাইন।

‎বক্তারা বলেন,কর্ণফুলী টানেল চালুর পর আনোয়ারা চট্টগ্রামের গেটওয়েতে পরিণত হলেও এখানকার মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ৩০ তারিখের দূর্ঘটনা এর জ্বলন্ত প্রমাণ।জনস্বার্থের এই ন্যায্য দাবি অতি দ্রুত বাস্তবায়ন না হলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

‎মানববন্ধন থেকে প্রশাসনের নিকট ৩ দফা যৌক্তিক দাবি পেশ করা হয়: টানেল মোড় সহ আনোয়ারার সকল যানজটপূর্ণ স্থানে স্থায়ী ট্রাফিক পুলিশ মোতায়েন এবং যানবাহন ও ড্রাইভারের লাইসেন্স নিশ্চিত করতে হবে।আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন করে বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।আনোয়ারার সকল কলকারখানায় চাকরির ক্ষেত্রে যোগ্য স্থানীয় শ্রমিকদের অগ্রাধিকার দিতে হবে।

‎এছাড়াও উপস্থিত ছিলেন,ছাত্রনেতা মুহাম্মদ বিন আমিন, মাহমুদউল্লাহ,আজাদ,আব্দুল্লাহ রাফি সহ থানা শাখার দায়িত্বশীলবৃন্দ প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আনোয়ারায় দূর্ঘটনার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলনের ৩ দফা দাবিতে মানবন্ধন

আনোয়ারায় দূর্ঘটনার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলনের ৩ দফা দাবিতে মানবন্ধন

আপডেট সময় : ০৮:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬