৯টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাশের হার এবার ৬৪.০৫ শতাংশ, গত বছরের ৬৮.০৪ শতাংশের তুলনায় প্রায় ৪ শতাংশ পয়েন্ট কম।

বাকি আট স্থানে আছে যথাক্রমে রাজশাহী (৬৩.৬৭%), বরিশাল (৬০.৩৫%), চট্টগ্রাম (৫৯.৪৮%), সিলেট (৫৮.৩৩%), দিনাজপুর (৫৮.০৫%), ময়মনসিংহ (৫৭.৩৯%), কারিগরি বোর্ড (৫৮.২০%), মাদরাসা বোর্ড (৫৫.৪৯%)।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিল—এর মধ্যে সাধারণ বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডের দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডের এসএসসি (ভোকেশনাল)-এ ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ছিল।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, প্রকাশিত ফলাফলে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ, রাজশাহীতে ৬৩ দশমিক ৬৭ শতাংশ, কুমিল্লায় ৬৫ দশমিক ৪২ শতাংশ, যশোরে ৬৬ দশমিক ২৭ শতাংশ, চট্টগ্রামে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, বরিশালে ৬০ দশমিক ৩৫ শতাংশ, সিলেটে ৫৮ দশমিক ৩৩ শতাংশ, দিনাজপুরে ৫৮ দশমিক ০৫ শতাংশ এবং ময়মনসিংহে ৫৭ দশমিক ৩৯ শতাংশ।
ফল পুনর্নিরীক্ষণের জন্য ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
প্রতিনিধির নাম 























