ঢাকা ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

সেনবাগে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং চোর ও মাদকসেবনকারী সন্দেহে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২ আগস্ট ২০২৬) সেনবাগ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চুরি ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের ঘটনায় দায়ের করা মামলার তিন আসামি—মো. মনির হোসেন (২১), মো. হারুন (৩০) এবং আয়ুব আলী (৪২)-কে গ্রেপ্তার করে।
এ ছাড়া পৃ,,থক দুটি জিআর পরোয়ানাভুক্ত মামলার আসামি আবুল কালাম আজাদ (৩৬) এবং অপর একটি জিআর পরোয়ানাভুক্ত মামলার আসামি আব্দুল মোতালেবকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে চোর ও মাদকসেবনকারী সন্দেহে আরও দুই ব্যক্তি—মো. মনির হোসেন (২৮) ও ইয়াছিন পারভেজ (৩৫)-কে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সাতজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সেনবাগ থানা পুলিশ।

ট্যাগস :

সেনবাগে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:২২:১৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬