ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত জাসাস নেতা শিপন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘তোমার গানে জাগবে জুলাই’ শীর্ষক মৌলিক দেশাত্মবোধক গানের প্রতিযোগিতায় গান মনোনীত হয়ে বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন জাসাস চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব মামুনুর রশীদ শিপন।

আজ জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’-এর মঞ্চে তাঁর হাতে ২০ হাজার টাকার নগদ আর্থিক পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে মামুনুর রশীদ শিপন বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং এই সৃষ্টির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সকল সহশিল্পী, সুরকার ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত জাসাস নেতা শিপন

তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত জাসাস নেতা শিপন

আপডেট সময় : ১১:৪০:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬