সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ফল ঘোষণা করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রকাশিত ফল অনুযায়ী, শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাসের হার ঢাকা বোর্ডে—৭১ দশমিক ৬৩ শতাংশ। সবচেয়ে কম পাসের হার মাদরাসা শিক্ষা বোর্ডে—৫৫ দশমিক ৪৯ শতাংশ।
এ ছাড়া রাজশাহী বোর্ডে ৬৩ দশমিক ৬৭ শতাংশ, কুমিল্লায় ৬৫ দশমিক ৪২ শতাংশ, যশোরে ৬৬ দশমিক ২৭ শতাংশ, চট্টগ্রামে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, বরিশালে ৬০ দশমিক ৩৫ শতাংশ, সিলেটে ৫৮ দশমিক ৩৩ শতাংশ, দিনাজপুরে ৫৮ দশমিক ০৫ শতাংশ, ময়মনসিংহে ৫৭ দশমিক ৩৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫৮ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
চলতি বছর পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। এ বছর ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এখন একাদশ শ্রেণিতে ভর্তির পালা। মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এবারও শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই কলেজে ভর্তি করা হবে।
প্রতিনিধির নাম 



























