ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

একাদশে ভর্তির সময়সূচি নিয়ে যা জানালো শিক্ষা বোর্ড

নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরুর তারিখ এখনও নির্ধারণ করেনি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী সোমবারের মধ্যে এ তারিখ নির্ধারণ করা হতে পারে বলে বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন।ঢাকা বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বুধবার (১২ আগস্ট) দুপুরে বলেন, ‘একাদশে ভর্তির তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। আগামী সপ্তাহের রবি-সোমবারের মধ্যে আশা করি ভর্তি আবেদনের তারিখ নির্ধারণ হয়ে যাবে।
এর আগে নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে ভর্তি আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান। গত সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ তুলে ধরে তিনি এ কথা জানান।চলতি বছর কলেজ পর্যায়ের এইচএসসি ও সমমানের পড়াশোনার জন্য আসন সংখ্যা ২৫ লাখ। তবে এসএসসি ও সমমানে পাসের হার কমায় আসন সংখ্যা অর্ধেকের বেশি শূন্য থাকবে বলেও জানিয়েছেন অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান।এবার এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ। ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পাস করেছেন। ফলে সাড়ে ১৩ লাখ আসন শূন্য থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ বছর এসএসসিতে সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪.০৫ শতাংশ, ২০২৫ সালে ছিল ৬৮.০৪। পাসের হার কমেছে ৩.৯৯।

সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ১ লাখ ০৭ হাজার ৯৮২ জন বেশী ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ১১,৪০১ জন বেশী ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। ২০২৫ সালে জিপিএ ৫ ছিল ১ লাখ ২৫ হাজার ০১৮ জন। ২০২৬ সালে জিপিএ ৫ এর সংখ্যা ১ লাখ ০৬ হাজার ৯ জন, জিপিএ ৫ কমেছে ১৯ হাজার ৯ জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে ৩০৩টি । মোট কেন্দ্র বেড়েছে ২০১টি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

একাদশে ভর্তির সময়সূচি নিয়ে যা জানালো শিক্ষা বোর্ড

আপডেট সময় : ০৪:৫১:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬