
চট্টগ্রাম, ১৪ আগস্ট ২০২৬:পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংস্কৃতিক সংগঠন Port City Cultural Forum (PCCF)-এর প্রথম Executive Committee-এর উদ্যোগে প্রাক্তন সদস্যদের সম্মাননা ও পুনর্মিলনী অনুষ্ঠান “লিগ্যাসি এপ্রিসিয়েশন সিরেমনি – ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ুব চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে সম্মানিত রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান এবং প্রক্টর মো. রাশেদ খান মিলন আমন্ত্রিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন Port City Cultural Forum-এর এডভাইসর সানজিদা ওয়াদুদ উপমা এবং সাথে ফোরামের ফ্যাকাল্টি মেম্বার আশরাফুল ইসলাম সুমন, জেরিন আক্তার এবং সায়মা ইসলাম উপস্থিত ছিলেন।.
অনুষ্ঠানে পোর্ট সিটি কালচারাল ফোরামের প্রাক্তন সদস্যদের সংগঠনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের অবদান, নিষ্ঠা, সৃজনশীলতা ও সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ Certificate of Appreciation প্রদান করা হয়।
অনুষ্ঠানে Port City Cultural Forum-এর প্রথম Executive Committee-এর পক্ষ থেকে ফোরামের প্রেসিডেন্ট রাজু চৌধুরী শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং সহ-সভাপতি পৌষি দে, এবং প্রাক্তন সদস্য। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং প্রাক্তন সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তারা বলেন, একটি সংগঠনের বর্তমান অবস্থানের পেছনে তার প্রাক্তন সদস্যদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের শ্রম, মেধা, সৃজনশীলতা ও ভালোবাসায় গড়ে ওঠা ঐতিহ্যই ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল—“Once a member, always a part of our family.”
প্রাক্তন সদস্যদের সম্মান জানানো, তাদের সঙ্গে বর্তমান সদস্যদের সম্পর্ক আরও দৃঢ় করা এবং Port City Cultural Forum-এর সাংস্কৃতিক ঐতিহ্য ও legacy-কে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানের শেষপর্বে প্রাক্তন ও বর্তমান সদস্যদের মধ্যে স্মৃতিচারণ, মতবিনিময় ও ফটোসেশনের মধ্য দিয়ে Legacy Appreciation Ceremony 2026-এর সমাপ্তি ঘটে।
আয়োজক:First Executive CommitteePort City Cultural Forum (PCCF)Port City International University, Chattogram
প্রতিনিধির নাম 



























