ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় নিহত আবদুর রহমানের পরিবার পেল ৫ লাখ টাকার অনুদান

নিরাপদ সড়ক আন্দোলন, চট্টগ্রাম জেলার সহায়তায় সড়ক দুর্ঘটনায় নিহত আবদুর রহমানের পরিবারকে ৫ লাখ টাকার অনুদান দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চট্টগ্রাম।

বিআরটিএর পক্ষ থেকে নিহত আবদুর রহমানের পরিবারের কাছে চেকের মাধ্যমে এই অনুদান হস্তান্তর করা হয়।

নিহত আবদুর রহমান মিরসরাই থানার অন্তর্গত দক্ষিণ অলিনগর গ্রামের বাসিন্দা ছিলেন। অনুদানের চেক গ্রহণের সময় তার স্ত্রী উপস্থিত ছিলেন।

এ সময় নিরাপদ সড়ক আন্দোলন, চট্টগ্রাম জেলার আহ্বায়ক সালমান শামীম এবং যুগ্ম আহ্বায়ক নয়ন মিয়াও উপস্থিত ছিলেন।

সালমান শামীম বলেন, সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে বা গুরুতর আহত হলে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে আবেদন করলে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রয়েছে।

দুর্ঘটনার শিকার ব্যক্তি কিংবা তার পরিবারকে ক্ষতিপূরণের জন্য আবেদনসহ এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা আমাদের সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মকভাবে করা হবে।

আমরা চাই, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষ ও পরিবার যেন তাদের প্রাপ্য অধিকার সম্পর্কে জানতে পারেন।

নিরাপদ সড়ক আন্দোলনের সহায়তায় বিআরটিএর এই উদ্যোগ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :

মেয়রের পরিশ্রম ধূলিসাৎ; চসিকে প্রকৌশলীর কমিশন ‘ফাঁদ’ টাকা না দিলে আটকে থাকে ফাইল!

সড়ক দুর্ঘটনায় নিহত আবদুর রহমানের পরিবার পেল ৫ লাখ টাকার অনুদান

আপডেট সময় : ০১:৫৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬