ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

সেনবাগে ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল মানিকের

মো.ইসমাইল হোসেন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে ধানক্ষেতে ইঁদুর নিধনের জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খাজা মাইনুদ্দিন মানিক (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মাইনুদ্দিন মানিক উপজেলার ৫ নম্বর অর্জুনতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোরকাটা গ্রামের আলতাফ আলী পণ্ডিত বাড়ির শেখ শফির বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাশের বাতাকান্দি গ্রামের নজির মাস্টারের ধানক্ষেতে ইঁদুর নিধনের জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখা হয়েছিল। অভিযোগ রয়েছে, এ বিষয়ে স্থানীয় লোকজনকে আগে থেকে সতর্ক করা হয়নি। গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ওই বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন মাইনুদ্দিন মানিক। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখার আগে আশপাশের মানুষকে সতর্ক করা এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হলে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হতে পারত।
খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের তদন্ত চলছে বলে জানা গেছে।
ধানক্ষেতে ইঁদুর নিধনের জন্য অনিরাপদভাবে বিদ্যুৎ ব্যবহার মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে কৃষিজমিতে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফেস অব বাংলাদেশ ২০২৬’ নারী  বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে -আফসানা

সেনবাগে ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল মানিকের

আপডেট সময় : ১১:৫৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬