ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রামে অবৈধ নকল সাবান কারখানায় র‌্যাবের অভিযান, বিপুল পরিমাণ সাবান জব্দ

চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন মজ্জারটেক শিকলবাহা এলাকায় অবৈধভাবে নকল সাবান উৎপাদনকারী একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ নকল সাবান ও উৎপাদন সরঞ্জাম জব্দ করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিভিন্ন ব্র্যান্ডের নকল সাবান অবৈধভাবে উৎপাদন ও বাজারজাত করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে আজ শনিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত র‌্যাব-৭, চট্টগ্রাম র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ অবৈধ নকল সাবান ও সাবান তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতি উদ্ধার করে জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে পরিচালিত কারখানাটি সিলগালা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্ব দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসান এবং বিএসটিআই পরিদর্শক আব্দুর রহিম। অভিযানে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি চৌকস দল অংশগ্রহণ করে।

র‌্যাব-৭ জানিয়েছে, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার রক্ষায় অবৈধ ও নকল পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উদ্ধারকৃত নকল সাবান ও উৎপাদন সরঞ্জামের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিচারকের ছোড়া পেপারওয়েটের আঘাতে শিক্ষানবিশ আইনজীবী গুরুতর আহত

চট্টগ্রামে অবৈধ নকল সাবান কারখানায় র‌্যাবের অভিযান, বিপুল পরিমাণ সাবান জব্দ

আপডেট সময় : ০৪:২১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫