তিনি তার বার্তাটি শেষ করেন এই বলে, সমস্ত প্রশংসা আল্লাহর!বিবৃতি সত্ত্বেও, ইরান প্রণালীটির উপর তার প্রভাব বিস্তার অব্যাহত রেখেছে এবং ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইরান-ওমান আলোচনার কারণে যুক্তরাষ্ট্রের সাথে বৃহত্তর শান্তি আলোচনা মূলত স্থগিত রয়েছে, কারণ এই আলোচনায় ওয়াশিংটন অন্তর্ভুক্ত নয়।ইরান বলেছে যে, মার্কিন নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত এবং তাদের সম্পদ অবমুক্ত না হওয়া পর্যন্ত তারা প্রণালীটিতে পূর্ণ যান চলাচলের অনুমতি দেবে না।
যদিও জাহাজগুলো এখনও প্রণালীটি দিয়ে চলাচল করতে পারছে, তবে তাদের বিভিন্ন বাধা এবং বর্ধিত হুমকির সম্মুখীন হতে হচ্ছে। এর ফলে যান চলাচলের পরিমাণ নাটকীয়ভাবে কমে গেছে।
রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার হরমুজ প্রণালী দিয়ে মাত্র আটটি জাহাজ চলাচল করেছে, যা যুদ্ধ-পূর্ববর্তী ১৩০ থেকে ১৪০টি জাহাজের হারের চেয়ে অনেক কম। বাণিজ্য বিশ্লেষণ প্ল্যাটফর্ম কেপলারের তথ্য অনুযায়ী, এটি গত দশ দিনের গড় প্রায় ১২টি জাহাজের চেয়েও কম ছিল। আল জাজিরা