ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

ফুলবাড়িয়ায় বাসে দুর্বৃত্তদের আগুন, চালক পুড়ে নিহত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চালক জুলহাস উদ্দিন (৩৮) দগ্ধ হয়ে মারা গেছেন। সোমবার (১০ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে পৌর এলাকার ভালুকজান ইসলাম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত জুলহাস পৌর সদরের ভালুকজান মাছের আড়ত এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গভীর রাতে আলম এশিয়া পরিবহনের একটি বাস পেট্রোল পাম্পের সামনে পার্কিং অবস্থায় ছিল। এ সময় মুখোশধারী দুর্বৃত্তরা এসে হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দেয়। চালকসহ গাড়িতে থাকা এক নারী ও তার ছেলে ভেতরে ছিলেন। নারী ও ছেলে জানালা ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হলেও চালক জুলহাস আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরো বাসটি পুড়ে যায়। এতে আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাবুল শিকদার বলেন, “গভীর রাতে দেখি বাসে আগুন লেগেছে। গিয়ে দেখি পুরো গাড়ি পুড়ে গেছে, চালক অঙ্গার হয়ে গেছে।”

ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তে কাজ চলছে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এস এ গ্রুপের মালিক শাহাবুদ্দিনের মা, স্ত্রী, ভাই ও সন্তানদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুলবাড়িয়ায় বাসে দুর্বৃত্তদের আগুন, চালক পুড়ে নিহত

আপডেট সময় : ০১:০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫