ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

দেশীয় প্রাণিসম্পদ সংরক্ষণ ও উৎপাদনে মনোযোগী সরকার: ফরিদা আখতার

সরকার দেশীয় প্রজাতির প্রাণী সম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য কাজ করছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী র‍্যালির শেষে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ কথা জানান।

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার প্রথমবারের মতো রাজধানীসহ সারাদেশে একযোগে উদযাপিত হচ্ছে প্রাণী সপ্তাহ-২০২৫। সকালে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে এ সপ্তাহের উদ্বোধন করা হয়। মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে শেরেবাংলা নগর মাঠে শেষ হয় র‍্যালিটি।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, সরকার অনিরাপদ বিদেশি প্রাণিজ সম্পদ আমদানি করার পক্ষে নয়। তাই দেশীয় প্রাণিজ সম্পদ উৎপাদনের মাধ্যমে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশি বাজারে প্রবেশের লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার।

তিনি আরও জানান, প্রথমবারের মতো মৎস্য ও প্রাণিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পাঁচটি ক্যাটাগরিতে মোট ১৫ জনকে পদক দিয়ে সম্মানিত করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এস এ গ্রুপের মালিক শাহাবুদ্দিনের মা, স্ত্রী, ভাই ও সন্তানদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দেশীয় প্রাণিসম্পদ সংরক্ষণ ও উৎপাদনে মনোযোগী সরকার: ফরিদা আখতার

আপডেট সময় : ০১:৫৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫