ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

রায়েরবাজারে জুলাই শহীদদের মরদেহ উত্তোলন শুরু করেছে সিআইডি

রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু করেছে সিআইডি।

রোববার সকালে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধসংলগ্ন এলাকায় গণমাধ্যমকে এ তথ্য জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।

তিনি জানান, আনুমানিক ১১৪ জনের মরদেহ উত্তোলন করা হবে, তবে প্রকৃত সংখ্যা জানা যাবে কাজ শেষ হওয়ার পর। আন্তর্জাতিক মানদণ্ড মেনে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং এ ক্ষেত্রে সিআইডিকে সহায়তা করছে জাতিসংঘের মানবাধিকার কমিশন।

সিআইডি প্রধান আরও বলেন, এখন পর্যন্ত দশজন শহীদের স্বজন আবেদন করেছেন। তারা যোগাযোগ করলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্তের ব্যবস্থা করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউসিটিসিতে প্রথম সমাবর্তন আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রায়েরবাজারে জুলাই শহীদদের মরদেহ উত্তোলন শুরু করেছে সিআইডি

আপডেট সময় : ০৪:৩৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫