ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

ট্রাইব্যুনালে নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচারের আবেদন ইনুর

চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে কুষ্টিয়ায় সংঘটিত ছয়টি হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিচারকার্য টেলিভিশনে সরাসরি সম্প্রচারের আবেদন করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে ইনুর পক্ষে তার আইনজীবী মনসুরুল হক চৌধুরী এ আবেদন জানান। আবেদনের বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনাল পরবর্তী নির্দেশনা দেবেন।

এ মামলায় প্রসিকিউশনের পক্ষে শুনানি করছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তার সঙ্গে রয়েছেন প্রসিকিউটর ফারুক আহাম্মদসহ অন্যান্যরা। বুধবার মামলার ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন পঞ্চম নম্বর সাক্ষী ও জব্দতালিকার সাক্ষী হিসেবে কাশিমপুর কারাগার-২ এর সাবেক ডেপুটি জেলার সাখাওয়াত হোসেন ট্রাইব্যুনালে জবানবন্দি দেন।

এর আগে মামলার বিভিন্ন দিনে তদন্ত সংস্থা ও সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাবের কর্মকর্তাসহ একাধিক সাক্ষীর জবানবন্দি ও জেরা সম্পন্ন হয়। প্রথম সাক্ষী মো. রাইসুল হক ট্রাইব্যুনালে জানান, জুলাই-আগস্ট আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার প্রত্যক্ষ নির্দেশ ও উসকানিদাতা ছিলেন হাসানুল হক ইনু। এ ঘটনায় তার শরীরেও গুলি লাগে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর ঘটনায় ছয়জন শহীদ হন এবং বহু মানুষ আহত হন। এসব ঘটনার প্রেক্ষিতে তদন্ত শেষে ইনুর বিরুদ্ধে আটটি অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার শুরু করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আনোয়ারায় দূর্ঘটনার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলনের ৩ দফা দাবিতে মানবন্ধন

ট্রাইব্যুনালে নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচারের আবেদন ইনুর

আপডেট সময় : ০৫:৪৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫