ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা ৫৬ মিনিটে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে বিএনপির পক্ষে বৈঠকে অংশ নেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. মাহাদী আমিন।

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :

সাজিনাস হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, পরিচালকসহ ৭ ডাক্তারের বিরুদ্ধে মামলা!

তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আপডেট সময় : ০৫:৩৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬