ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইএনএস সুনায়না’

বাংলাদেশের জলসীমায় তিন দিনের শুভেচ্ছা সফরে এসে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘সুনায়না’ (INS SUNAYNA)। শুক্রবার (৮ মে) জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে সেটিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে প্রথমে নৌবাহিনী জাহাজ ‘আলী হায়দার’ সেটিকে স্বাগত জানায়। পরবর্তীতে চট্টগ্রাম বন্দরে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের অভ্যর্থনা জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে জাহাজটিকে বরণ করে নেয়।

শুভেচ্ছা সফরে আসা জাহাজটিকে স্বাগত জানাতে বন্দরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি এবং বাংলাদেশ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সফরসূচি অনুযায়ী, বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজের অধিনায়ক এবং ভারতীয় হাইকমিশনের নেভাল এডভাইজারসহ একটি প্রতিনিধি দল পৃথকভাবে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, এরিয়া সুপারিন্টেন্ডেন্ট ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়াও সফরের অংশ হিসেবে ভারতীয় জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি, বিভিন্ন জাহাজ এবং চট্টগ্রামের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করবেন। একইভাবে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরাও ভারতীয় জাহাজ ‘সুনায়না’ পরিদর্শনের সুযোগ পাবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই শুভেচ্ছা সফরের মধ্য দিয়ে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্র আরও প্রশস্ত হবে। সেই সঙ্গে বাংলাদেশ ও ভারতের বিদ্যমান দ্বিপাক্ষিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

উল্লেখ্য, তিন দিনের এই সফর শেষে ভারতীয় নৌবাহিনীর জাহাজটি আগামী ১০ মে ২০২৬ তারিখে বাংলাদেশের জলসীমা ত্যাগ করার কথা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতায় পুরস্কৃত জাসাস নেতা শিপন

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইএনএস সুনায়না’

আপডেট সময় : ০২:২৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬