ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

১১৫ দিন পর ‘বাংলার জয়যাত্রা’র ৩১ নাবিকের অপেক্ষার অবসান

ইরান যুদ্ধের কারণে ১১৫ দিন পারস্য উপসাগরে আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)-এর জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ আজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এর মধ্য দিয়ে জাহাজটিতে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিকের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। মঙ্গলবার (২৩ জুন) ভোর ৩টার দিকে জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিক-এর ওয়েবসাইটে আজ সকাল ১০টার তথ্য অনুযায়ী, এমভি বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি অতিক্রমের পর সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে যাত্রা করে। সে সময় জাহাজটির গতি ছিল ঘণ্টায় ৭ থেকে সাড়ে ৭ নটিক্যাল মাইল। বিকেল ৪টার দিকে জাহাজটি ফুজাইরা বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার অবসান হওয়ায় জাহাজের নাবিকরা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন।

বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, জাহাজটি যখন হরমুজ প্রণালির ঝুঁকিপূর্ণ জলসীমা অতিক্রম করছিল, তখন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী রাজিব আহসানসহ মন্ত্রণালয় ও বিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণ করেছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১৫ দিন পর ‘বাংলার জয়যাত্রা’র ৩১ নাবিকের অপেক্ষার অবসান

১১৫ দিন পর ‘বাংলার জয়যাত্রা’র ৩১ নাবিকের অপেক্ষার অবসান

আপডেট সময় : ০৫:৪২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬