ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সচেতন হতে হবে: সিডিএ চেয়ারম্যান ​

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সচেতন হতে হবে: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম শহরে বর্তমানে ৮০ লক্ষাধিক মানুষ বসবাস করে। এই শহর আমাদের সবার। তাই শহরের জলাবদ্ধতা নিরসনে এবং একে পরিচ্ছন্ন রাখতে সবার আগে নগরবাসীকে সচেতন হতে হবে এবং মন-মানসিকতার পরিবর্তন করতে হবে।

​বৃহস্পতিবার নগরীর চেরাগী পাহাড়স্থ অস্থায়ী কার্যালয়ে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ) সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এসব কথা বলেন।

​সিডিএ চেয়ারম্যান দুঃখ প্রকাশ করে বলেন,
​”নগরীর খাল ও ড্রেনগুলো নিয়মিত সংস্কার করার পরও নির্দিষ্ট স্থানে ময়লা না ফেলে যত্রতত্র ফেলার কারণে সেগুলো আবার ভরাট হয়ে যাচ্ছে। পলিথিন ও বর্জ্য ফেলার ক্ষেত্রে আমাদের অভ্যাস বদলাতে হবে। আমরা পলিথিন ও ময়লা যেখানে-সেখানে ফেলব না—এই প্রতিজ্ঞা সবাইকে করতে হবে।”

​তিনি আরও উল্লেখ করেন, চট্টগ্রামকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। “এ শহরকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সকলের,” বলে তিনি মন্তব্য করেন।

এসময় উপস্থিত ছিলেন পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি-পিআরইউ আহবায়ক হাসান মুকুল, সদস্য সচিব ইমরান এমি, পিআরইউ সদস্য চ্যানেল নাইনের সিনিয়র রিপোর্টার নূর উদ্দিন খান সাগর, সংবাদ সারাবেলা ব্যুরো প্রধান তৌহিদুল ইসলাম তৌহিদ, এশিয়ান টেলিভিশনের রিপোর্টার মাজেদুল ইসলাম, ঢাকা জার্নাল ব্যুরো প্রধান রাকিব উদ্দিন, প্রিয় চট্টগ্রামের রিপোর্টার জাহেদ কায়সার ও চেরাগী নিউজের রিপোর্টার জহিরুল ইসলাম প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১২ বছরেই শতকোটির মালিক; চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তা আলতাফের ‘আলাদিনের চেরাগ’

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সচেতন হতে হবে: সিডিএ চেয়ারম্যান ​

আপডেট সময় : ০১:৫৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬