ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

জমকালো আয়োজনের মধ্যদিয়ে সীতাকুণ্ডে এনটিভির ২৪ বছর পূর্তি উদযাপন

দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেল ৫টায় সীতাকুণ্ডের সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের পঞ্চম তলার ফুডকোর্টে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উৎসবমুখর এ আয়োজনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও সাংবাদিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এনটিভির সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি এন এইচ শাওনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন সাংবাদিক এম জামশেদ আলম, দৈনিক সংবাদ সারাবেলা, জাহিদুল ইসলাম রুমন, দৈনিক জনতার জমিন, রেজাউল পলাশ, সম্পাদক সীতাকুণ্ড টেলিস্কোপ, মামুনুর রশিদ মাহিন, রুপালি বাংলাদেশ, রিয়াজ উদ্দিন মাসুম, গ্লোবাল টিভি, নওসিন আল মাহমুদ বাংলা টিভি ও রাফি চৌধুরী, সিটিজি পোস্ট টিভি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা তাওহিদুল হক চৌধুরী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর সামছুল আলম আজাদ, বিএনপি নেতা আলাউদ্দিন মাসুম, সাবেক কমিশনার মো. সেলিম, সাবেক মেম্বার জসীমউদ্দীন এবং স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সিনিয়র সদস্য তালুকদার নির্দেশ বড়ুয়া, ইকবাল হোসেন রুবেল, মোহাম্মদ সালাউদ্দিন, আবুল খায়েরসহ অন্যান্য গণমাধ্যমকর্মী।

এছাড়াও অনুষ্ঠানে এলাকার নারী উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অতিথিরা তাঁদের বক্তব্যে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে এনটিভির দীর্ঘ ২৪ বছরের অবদানের প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, ‘সময়ের সঙ্গে আগামীর পথে’—এই অঙ্গীকার ধারণ করে এনটিভি ভবিষ্যতেও গণমানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে এগিয়ে যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বান্দরবানের সকল পর্যটন কেন্দ্র ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা

জমকালো আয়োজনের মধ্যদিয়ে সীতাকুণ্ডে এনটিভির ২৪ বছর পূর্তি উদযাপন

আপডেট সময় : ০৫:২৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬