ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

বান্দরবানে ভারী বর্ষণে পাহাড় ধ্বসে ৫ বসতঘর ক্ষতিগ্রস্ত

বান্দরবানে টানা কয়েক দিনের ভারী বর্ষণে পাহাড় ধ্বসে দালানসহ অন্তত ৫ টি ঘর চরম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (৮ জুলাই) দুপরে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হিরা মনি বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল ৭ জুলাই বান্দরবান পৌর সভার ৩ নম্বর ওয়ার্ড কালাঘাটা বড়ুয়া পাড়া এলাকায় এঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন নিপুন বড়ুয়া, রন বড়ুয়া, অঞ্জনা বড়ুয়া, সুমন বড়ুয়াসহ পাচ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা চার দিন ভারি বৃষ্টিপাতের কারনে জেলায় বন্যা পরিস্তিতি অবনতি ও বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে সাঙ্গু নদীর পানি। পাশাপাশি এই বৃষ্টির কারেণ বিভিন্ন এলাকায় পাহাড় ধ্বসের ঘটনা ঘটছে। এরই মধ্যে বান্দরবান পৌর সভার ৩ নম্বর ওয়ার্ড কালাঘাটা বড়ুয়া পাড়া এলাকায় গতকাল রাত ১০ টায় পার্শ্ববর্তী পাহাড় ধ্বসে নিপুন বড়ুয়ার পাকা ঘরসহ ৫টি বসত ঘর ভেঙে যায়, পাশাপাশি আরও ৩ টি ঘরের অধিকাংশ অংশ মাটিতে চাপা পড়ে। তবে ওই সময় বাড়িতে কেউ না থাকায় হতা হতের ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্থরা জানায়, অতি বৃষ্টির কারেণ পাহাড় ধ্বসের সম্ভবনা সৃষ্টি হওয়ায় সন্ধ্যার দিকে নিরাপদ স্থানে আশ্রয় নেয় সকলেই। পরে রাত ১০ টার দিকে পাহাড় ধ্বস হয়ে এদের বাড়ি ভেঙে যায় এবং মাটি চাপা পড়ে।

বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হিরা মনি বলেন, এই পর্যন্ত বান্দরবান পৌর সভার কালাঘাটা বড়ুয়া পাড়া ও সুয়ালক এলাকার ৭ টি বসতঘর পাহাড় ধ্বসের কারণে ক্ষতিগ্রস্থ হওয়ার তথ্য পেয়েছেন। এসকল স্থানে ফায়ারসার্ভিসের সদস্যদের পাঠানো হয়েছে এবং আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য সার্বিক সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সেনবাগে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার, পরিবারের দাবি ‘ষড়যন্ত্র’

বান্দরবানে ভারী বর্ষণে পাহাড় ধ্বসে ৫ বসতঘর ক্ষতিগ্রস্ত

আপডেট সময় : ০১:৪৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬