ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রথযাত্রা উপলক্ষে বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয়। দিনব্যাপী চলে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন, মহাপ্রসাদ বিতরণ, পূজা অর্চনাসহ নানা আয়োজন।

পরে দুপুর ৩টায় বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দিরে সামনে রথযাত্রা উপলক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে রথযাত্রা’র উৎসবের উদ্বোধন করেন বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

এসময় রথযাত্রাটি বান্দরবানের সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির থেকে জগন্নাথ দেবের মূর্তি সুসজ্জিত রথে করে শত শত ভক্তবৃন্দ রশি দিয়ে রথ টেনে এ পূর্ণ্য তীর্থে নিজেদের সম্পৃক্ত করে। এ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির থেকে রথ টেনে নিয়ে যাওয়া হয় বালাঘাটা শ্রী শ্রী রক্ষা কালী মন্দির প্রাঙ্গনে।

প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে জগন্নাথ দেব হলেন জগতের অধীশ্বর, জগত হচ্ছে বিশ্ব, আর নাথ হলেন ঈশ্বর তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হবে। এই বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। আগামী ২৪জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।

রথ যাত্রাটি শুরু হওয়ার পূর্বে রথ যাত্রা অনুষ্ঠানে বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী রথযাত্রা উদযাপন পরিষদে সভাপতি শ্রী সুজন কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবানের জেলাপ্রশাসক মো: সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো: ওহাবুল ইসলাম খন্দকার, সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের আহ্বায়ক নিখিল কান্তি দাশ, সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সদস্য সচিব আনন্দ দাশ, বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী রথযাত্রা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু আইচ এবং সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:২৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬