সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা অনুসারে তফসিল ঘোষণা করে। তফসিলে মনোনয়ন, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং প্রয়োজনে ভোটগ্রহণের সময়সূচি নির্ধারণ করা হয়। রাষ্ট্রপতি নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।কে হতে পারবেন রাষ্ট্রপতি?
সংবিধানের ৪৮(৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে—
বাংলাদেশের নাগরিক হতে হবে;
বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে;
জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে।
একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারবেন।