রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে মগবাজার ওয়্যারলেস গেট এলাকার গ্র্যান্ড প্লাজার সামনে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত রিপন (৪০) নামের অপর একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত জামান আহমেদ ও রিয়াদ হোসেনের বাড়ি নড়াইল সদর উপজেলার মধুগাতী গ্রামে। নিহত জামান ওই এলাকার ইলিয়াস ফকিরের ছেলে। অপরদিকে আহত রিপনের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং থানার গলতলী গ্রামে; তিনি বর্তমানে লালবাগের ইসলামবাগ এলাকায় বসবাস করতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ হোসেনের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্র্যান্ড প্লাজার সামনে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান সামনে থাকা মোটরসাইকেল ও সিএনজিকে চাপা দিলে বাহন দুটি দুমড়ে-মুচড়ে যায়।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মিয়া জানান, গ্র্যান্ড প্লাজার সামনে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেল ও সিএনজিকে চাপা দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়; তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রতিনিধির নাম 













