
মো.ইসমাইল হোসেন, নোয়াখালী প্রতিনিধি :র্যালি, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সেনবাগ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন।
মঙ্গলবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেনবাগ জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ব্যান্ড পার্টির বাদ্যের তালে রং-বেরঙের ব্যানার ও ফেস্টুন নিয়ে র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
এর আগে র্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ থেকে ছয়বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মী ও দেশবাসীকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের দল বিএনপিকে আরও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন। আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকেই দল একক প্রার্থী হিসেবে সমর্থন দেবে।
সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালি-পূর্ব সমাবেশে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন সৈয়দ হারুন এমজেএফ, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মিয়া মো. ইলিয়াস, পৌর বিএনপির আহ্বায়ক ফারুক, সদস্য সচিব শহীদ উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান লিটন, পৌর বিএনপি নেতা মির্জা মোস্তফা ও হুমায়ুন কবির হুমু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালাউদ্দিন লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক নুর নবী রাজু, পৌর যুবদলের আহ্বায়ক মোকাররম হোসেন, সদস্য সচিব ইমরান হোসেন স্বপন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সানা উল্লাহ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিনসহ উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
র্যালিতে বিশেষ আকর্ষণ ছিল বেগম খালেদা জিয়ার সাজে এক ক্ষুদে শিক্ষার্থীর অংশগ্রহণ, যা উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এছাড়া লাল-সবুজ শাড়ি পরে প্ল্যাকার্ড, দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে ক্ষুদে শিক্ষার্থী এবং ছাত্রীদলের সদস্যদের অংশগ্রহণ র্যালিতে ভিন্নমাত্রা যোগ করে।
বর্ণাঢ্য এ আয়োজনের মধ্য দিয়ে সেনবাগ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
প্রতিনিধির নাম 
















