ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

বৃষ্টির মধ্যে ধানমণ্ডিতে গাড়ির ওপর আছড়ে পড়ল গাছ

রাজধানীর ধানমণ্ডিতে ভারি বৃষ্টির মধ্যে একটি বড় গাছ উপড়ে পার্কিং করে রাখা দুটি প্রাইভেটকারের ওপর পড়েছে। এতে গাড়ি দুটি দুমড়েমুচড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (১০ আগস্ট) রাতে ধানমণ্ডির আবাহনী মাঠের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবাহনী মাঠের পশ্চিম পাশে সড়কের পাশের একটি বড় গাছ ভারি বৃষ্টির মধ্যে উপড়ে পড়ে। গাছটি পার্কিং করে রাখা দুটি প্রাইভেটকারের ওপর পড়ার পাশাপাশি সড়কের একটি অংশও আটকে দেয়। এতে ওই সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।

ঘটনার পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে গাছ পড়ার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, রাত ৮টা ৪০ মিনিটের দিকে গাছ পড়ে যাওয়ার খবর পেয়ে আবাহনী মাঠের পাশে ঘটনাস্থলে একটি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা গাছটি সরানোর কাজ করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমণ্ডি অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) শুভ্র দেব জানান, বৃষ্টির কারণে হঠাৎ গাছটি উপড়ে গাড়ির ওপর পড়ে। এতে গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বৃষ্টির মধ্যে ধানমণ্ডিতে গাড়ির ওপর আছড়ে পড়ল গাছ

আপডেট সময় : ১০:০৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬