ক্যামেরাগুলোর চারপাশে নতুন এলইডি লাইটও দিয়েছে গুগল। এই আলো দেখে বোঝা যাবে, জেমিনি কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো কাজ নিয়ে ‘ভাবছে’ কি না। আবার পছন্দের কোনো ব্যক্তি ফোন করলেও এই আলো তা জানান দেবে।
পিক্সেল ওয়াচ ৫-এর একটি স্টিফেন কারি সংস্করণও এনেছে গুগল। এর সঙ্গে বিশেষ ঘাম শোষণকারী পারফরম্যান্স ব্যান্ড থাকবে। এই সংস্করণের দাম ৫৭৯ ডলার।
এ ছাড়া অ্যাপলের এয়ারট্যাগের মতো নতুন ট্র্যাকিং ডিভাইস পিক্সেল ট্যাগ এনেছে গুগল। টাইল, স্যামসাংসহ অন্যান্য প্রতিষ্ঠানের একই ধরনের ডিভাইসের সঙ্গে এর ধারণাগত মিল রয়েছে। একটি পিক্সেল ট্যাগের দাম ২৯ ডলার। চারটি একসঙ্গে কিনলে দাম পড়বে ৯৯ ডলার।
নতুন সব পিক্সেল ফোনেই গুগলের টেনসর জি৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। গুগলের দাবি, নতুন এই প্রসেসর আগের তুলনায় ২০ শতাংশ পর্যন্ত বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। এতে ওয়েব ব্রাউজিং ২৫ শতাংশ দ্রুত হবে এবং অ্যাপ চালু হতে ১৫ শতাংশ কম সময় লাগবে।

নতুন প্রসেসরের বাড়তি সক্ষমতা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্যামেরার নতুন ফিচার চালাতেও কাজে লাগবে। এর মধ্যে রয়েছে ‘ম্যাজিক ক্যাপচার’ নামের নতুন একটি মোড। এর মাধ্যমে নিখুঁত ছবি তোলার জন্য বারবার চেষ্টা না করে ব্যবহারকারী মুহূর্তটি উপভোগ করতে পারবেন।
ম্যাজিক ক্যাপচার একটি ছোট ভিডিও থেকে প্রায় ৫০০টি ফ্রেম বিশ্লেষণ করবে। এরপর ভিডিওর সবচেয়ে ভালো মুহূর্তগুলো বেছে নেবে। যেমন কারও সুন্দর হাসি কিংবা কোনো আকর্ষণীয় দৃশ্য। এরপর ছবিগুলোকে আরও ভালো দেখাতে হালকা সম্পাদনা করবে। এর মধ্যে ছবি ক্রপ করা, সোজা করা কিংবা ঝাপসা অংশ পরিষ্কার করার মতো কাজ থাকবে।
নতুন পিক্সেল ওয়াচেও স্বাস্থ্যসংক্রান্ত কয়েকটি ফিচার যুক্ত করেছে গুগল। এর মধ্যে সময়ের সঙ্গে রক্তচাপ ও ইনসুলিন প্রতিরোধের প্রবণতা পর্যবেক্ষণের সুবিধা রয়েছে। ফলে পিক্সেল ব্যবহারকারীরা দৈনন্দিন স্বাস্থ্যসংক্রান্ত তথ্য আরও সহজে পর্যবেক্ষণ করতে পারবেন। সূত্র: এপি নিউজ
প্রতিনিধির নাম 