ঢাকা ০৬:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

বোয়ালমারীতে সরকারি জায়গার গাছ কাটায় গ্রাম পুলিশকে ২ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি জায়গা থেকে গাছ কাটার অভিযোগে রফিকুল ইসলাম নামে এক গ্রাম পুলিশকে ভ্রাম্যমাণ আদালতে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ।

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারায় তাকে এ জরিমানা করা হয়। জানা গেছে, রফিকুল ইসলাম উপজেলার চতুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত। তিনি বাইখীর গ্রামের বাসিন্দা। এর আগে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখীর চৌরাস্তা সংলগ্ন সরকারি জায়গা থেকে একটি মেহগনি গাছ কেটে বিক্রির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
অভিযোগের বিষয়ে রফিকুল ইসলাম গাছ কাটার কথা স্বীকার করে জানিয়েছিলেন, গাছটি বিক্রি করে পাওয়া টাকা বাইখীর চৌরাস্তা বাজার জামে মসজিদে দান করেছেন। তবে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আক্তার হোসেন দাবি করেন, রফিকুল ইসলাম কোনো টাকা মসজিদে দান করেননি।

চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামও জানিয়েছিলেন, সরকারি জায়গার গাছ কাটার কোনো অনুমতি তাকে দেওয়া হয়নি এবং এ ধরনের কাজের কোনো এখতিয়ার তার নেই। এদিকে, অভিযোগের পর বিষয়টি প্রশাসনের নজরে এলে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রফিকুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পটিয়ায় ঈদে আজম উদযাপনে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

বোয়ালমারীতে সরকারি জায়গার গাছ কাটায় গ্রাম পুলিশকে ২ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১১:১০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬