ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

আবারও ডেপুটি স্পিকার হচ্ছেন শামসুল হক টুকু

আবারও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হচ্ছেন শামসুল হক টুকু। দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ তাকে নতুন সংসদের ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত করেছে।

বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তাকে ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত করা হয়।

জাতীয় সংসদের নবম তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা।
সংসদীয় দলের সভা শেষে আওয়ামী লীগের সংসদ সদস্য তানভীর শাকিল জয় সাংবাদিকদের এ কথা জানান।

শামসুল হক টুকু এর আগে একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ছিলেন।

একই সভায় জাতীয় সংসদের স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরীকে মনোনীত করে দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ।

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকু আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের চান্দগাঁওয়ের জানেআলী হাট বাজার: অপরাধীদের অভয়ারণ্য, আতঙ্কে ব্যবসায়ীরা

আবারও ডেপুটি স্পিকার হচ্ছেন শামসুল হক টুকু

আপডেট সময় : ০২:৩৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪