ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

ছবি : সংগৃহীত

নওগাঁর পত্নীতলা উপজেলায় পাওয়ার টিলারচালিত ট্রলির (ট্র্যাক্টর) চাপায় হাবিবুর রহমান (৫০) নামে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার নজিপুর-গগণপুর সড়কের রামজীবনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি একইসঙ্গে পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান নজিপুর পৌরসভার নতুনবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে রঘুনাথপুর গ্রামের দিকে যাচ্ছিলেন মাছ ধরতে। পথে রামজীবনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারচালিত ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পত্নীতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পেপারওয়েট ছোড়া সেই বিচারকের অপসারণের দাবিতে আইনজীবীরা

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

আপডেট সময় : ০৬:১৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫