ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

চানখারপুলে ছয় হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসিফ মাহমুদ

ছবিঃ সংগৃহিত

চানখারপুলে সংঘটিত ছয় হত্যা মামলায় সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে তিনি ট্রাইব্যুনালে পৌঁছান।

আজ মামলাটির সাক্ষ্যগ্রহণের ১০ম দিন। এর আগেই মামলার তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেন আসিফ মাহমুদ।

জবানবন্দিতে তিনি উল্লেখ করেন, জুলাই মাসের অভ্যুত্থানের সময় তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিয়ে যাওয়ার কথা বলে সমন্বয়কারীদের কাছ থেকে জোরপূর্বক ভিডিও বার্তা আদায় করেছিল গোয়েন্দা সংস্থা ডিবি। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, ১৯ জুলাই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার সময় ডিজিএফআই-এর সদস্যরা ফোন ট্র্যাক করে তাকে তুলে নিয়ে যায়। চোখ বাঁধা থাকায় তিনি পাঁচ দিন কোথায় ছিলেন তা বুঝতে পারেননি। তবে ৫ আগস্টের পর প্রধান উপদেষ্টার সঙ্গে আয়নাঘর পরিদর্শনের সময়, তিনি সেখানে আটক থাকা ঘরটি শনাক্ত করতে সক্ষম হন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পেপারওয়েট ছোড়া সেই বিচারকের অপসারণের দাবিতে আইনজীবীরা

চানখারপুলে ছয় হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসিফ মাহমুদ

আপডেট সময় : ০২:৫৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫