ঢাকা ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

ফেব্রুয়ারিতে ভোট, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ফখরুলের সব দলকে আহ্বান

ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকল রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, “২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। সংস্কার সনদে স্বাক্ষরিত দলগুলোর ঐক্যের মাধ্যমে আমরা একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই। গণতন্ত্রের পুনরুদ্ধারে সবাইকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে হবে।”

তিনি ১৯৭৫ সালের বাকশাল শাসনের সময় সংবাদপত্রের স্বাধীনতা হরণের দুঃসময় স্মরণ করিয়ে দেন। তখন সাংবাদিকরা বেকার হয়ে অনেকে রাস্তায় হকারি করেছিলেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে এনেছিলেন এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন।

মির্জা ফখরুল আরও বলেন, “বিগত ফ্যাসিস্ট আমলে বিএনপির ৬০ লাখ কর্মীকে মিথ্যা মামলায় ফেঁসে যেতে হয়েছে, ২০ হাজার কর্মীকে হত্যা করা হয়েছে এবং অনেকে গুম হয়েছেন। দেশবাসী একটি স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ চায় একটি বাংলাদেশ যা কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণে নয়, জনগণের ইচ্ছায় পরিচালিত হবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আনোয়ারায় দূর্ঘটনার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলনের ৩ দফা দাবিতে মানবন্ধন

ফেব্রুয়ারিতে ভোট, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ফখরুলের সব দলকে আহ্বান

আপডেট সময় : ০১:৪০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫