
মেটা আরও বলেছে, ব্যবহারকারীদের নিরাপদ রাখতে তারা কাজ করে যাচ্ছে এবং ক্ষতিকর ব্যক্তি ও বিষয়বস্তু শনাক্ত ও অপসারণের চ্যালেঞ্জগুলো সম্পর্কে তারা স্বচ্ছ রয়েছে।
নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ ২০২৩ সালে মেটার বিরুদ্ধে মামলা করেন। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তারা শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।
মামলার চূড়ান্ত শুনানিতে প্রসিকিউটর লিন্ডা সিঙ্গার জুরিদের বলেন, মেটার অ্যালগরিদম প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের কিশোরদের তৈরি কনটেন্টের দিকে পরিচালিত করেছিল এবং তরুণদের ঝুঁকি নিয়ে নিজেদের অভ্যন্তরীণ তথ্য গোপন করেছিল। সূত্র: বাসস
প্রতিনিধির নাম 

























