ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

বিপিএটিসিতে ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

ঢাকার সাভারের বিপিএটিসি এলাকায় জিজ্ঞাসাবাদের জন্য একটি ভবনের ছাদে নেওয়ার পর ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকসি সাভার থানা ছাত্রদল সহ সভাপতির মৃত্যুর ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে হত্যা করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে রংপুর থেকে আসা পুলিশের একটি দল সাভার মডেল থানার দুই সদস্যকে সঙ্গে নিয়ে রাত প্রায় ১২টার দিকে বিপিএটিসি এলাকায় যায়। পরে মনোয়ারুলকে জিজ্ঞাসাবাদের জন্য একটি পাঁচতলা ভবনের ছাদে নেওয়া হয়। কিছুক্ষণ পর তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, ঘটনার পর সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

নিহতের ভাই মমদেল অভিযোগ করেন, এটি কোনো দুর্ঘটনা নয়; বরং পরিকল্পিতভাবে তার ভাইকে ধাক্কা দিয়ে নিচে ফেলে হত্যা করা হয়েছে। তার দাবি, মূলত তার ভাগ্নেকে খোঁজার অজুহাতে পুলিশ সেখানে গিয়েছিল এবং তাদের দুই ভাইকেই হত্যার উদ্দেশ্য ছিল। তিনি আরও অভিযোগ করেন, ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলেই পুলিশ অতিরিক্ত উৎসাহ নিয়ে গ্রেপ্তার ও হয়রানি করছে। তার ভাষায়, “জিজ্ঞাসাবাদের নামে আমার ভাইকে নিয়ে গিয়ে মেরে ফেলা হয়েছে।”

পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং দোষীদের বিচারের দাবি জানানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ঘটনাটি ঘটার পর রংপুর থেকে আসা পুলিশ সদস্যরা বিষয়টি সাভার মডেল থানাকে আনুষ্ঠানিকভাবে অবহিত না করেই এলাকা ত্যাগ করেন। এ ঘটনাও জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী হালনাগাদে যুক্ত করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিপিএটিসিতে ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আপডেট সময় : ১১:০৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬