ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

বিএনপির সঙ্গে বৈঠকে ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দল

বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যা চলে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের পক্ষে বৈঠকে অংশ নেন নির্বাচন পর্যবেক্ষণ ও ফলো-আপ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন এবং ম্যানুয়েল ওয়ালি। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ মিশনের ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনাও বৈঠকে উপস্থিত ছিলেন।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

ট্যাগস :

পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিএনপির সঙ্গে বৈঠকে ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দল

আপডেট সময় : ০১:৫০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫