ঢাকা ০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

একই দিনে দুই মৃত্যু, মিরসরাইয়ে দুটি সড়ক দুর্ঘটনা

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) ভোর ও সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ ও দক্ষিণ সোনাপাহাড় এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।

ভোরে উপজেলার কমলদহ এলাকায় আলু বোঝাই একটি ট্রাক (চট্ট মেট্রো ট-১১-০৭২৩) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাকচালক ইদ্রিস মহাজন (৪৮)। তিনি ভোলা জেলার লালমোহন উপজেলার গজারিয়া এলাকার বাসিন্দা ও মৃত সুলতান মহাজনের পুত্র।

ঘটনার পর মিরসরাই ফায়ার সার্ভিস ও কুমিরা হাইওয়ে পুলিশ যৌথভাবে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে।

সন্ধ্যায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় নাহার এগ্রোর সামনে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী ‘জোনাকি পরিবহনের’ একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন মোহাম্মদ কবির (২০)। স্থানীয়রা তাঁকে তাৎক্ষণিকভাবে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত কবির কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

ট্যাগস :

পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

একই দিনে দুই মৃত্যু, মিরসরাইয়ে দুটি সড়ক দুর্ঘটনা

আপডেট সময় : ০৫:৪২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫