ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

ছবিঃ সংগৃহিত

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার বন গবেষণা ইনস্টিটিউট রোড এলাকা থেকে দেশীয় তৈরি একটি এলজি (অস্ত্র) ও দুটি গুলিসহ মো. জাকির হোসেন রাজু (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর-দক্ষিণ)।

রবিবার (১২ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে ফরেস্ট রেলওয়ে গেট এলাকার দক্ষিণ পাশে অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর-দক্ষিণ) মো. হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন গবেষণা ইনস্টিটিউট রোডে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এক পর্যায়ে চট্টগ্রাম মেট্রো-থ-১২-৬০০১ নম্বরের একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় পেছনের আসনে থাকা জাকির হোসেন রাজু পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে কোমরে গোঁজা অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও দুটি গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু জানিয়েছেন, ২০২৩ সালের শেষ দিকে ‘আসিফ’ নামের এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রটি সংগ্রহ করেন এবং এটি ব্যবহার করে নগরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিলেন।

ডিবি জানায়, রাজু দীর্ঘদিন ধরে বহদ্দারহাট, পুরাতন চান্দগাঁও ও শুলকবহর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। এ ঘটনায় পাঁচলাইশ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

কে সি দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হলেন সাবেক জেলা নাজির জামাল উদ্দিন

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০২:১৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫