ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

ঢাকায় ভূমিকম্পে ভবনের রেলিং ধসে নিহত ৩ পথচারী

ঢাকার বংশালের কসাইটুলিতে শক্তিশালী ভূমিকম্পের পর একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের ঠিক পরপরই এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভূমিকম্পে দুলতে থাকা ভবনটির রেলিং হঠাৎ ভেঙে সড়কে পড়ে তিনজন পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আশিষ জানান, ভূমিকম্পের ধাক্কায় ভবনের রেলিং ভেঙে পড়ে তিনজন পথচারী প্রাণ হারিয়েছেন। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এস এ গ্রুপের মালিক শাহাবুদ্দিনের মা, স্ত্রী, ভাই ও সন্তানদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকায় ভূমিকম্পে ভবনের রেলিং ধসে নিহত ৩ পথচারী

আপডেট সময় : ০৬:১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫