ঢাকা ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আটজনের, নতুন ভর্তি ৭৭৮

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৭৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে  বরিশালে ৮৩ জন, চট্টগ্রামে ১৩৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২১ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮১ জন, খুলনায় ১১২ জন, ময়মনসিংহে ৪৪ জন, রাজশাহীতে ৪৮ জন, রংপুরে ১৯ জন, সিলেটে সাত জন ভর্তি হয়েছেন।

এ সময়ে ১,১১১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৮৭,৪৪২ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৩ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯০,২৬৪ জন। আক্রান্তদের মধ্যে ৬২.৩ শতাংশ পুরুষ এবং ৩৭.৭ শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় নতুন আটজনসহ এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩৬৪ জনে।

এর তুলনায় গত বছর (২০২৪ সালে) ডেঙ্গুতে মারা গিয়েছিলেন ৫৭৫ জন, এবং আক্রান্ত হয়েছিলেন ১,০১,২১৪ জন।
আর ২০২৩ সালে ডেঙ্গুতে ১,৭০৫ জনের মৃত্যু ও ৩,২১,১৭৯ জন আক্রান্ত হওয়ার রেকর্ড পাওয়া যায় যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউসিটিসিতে “OBE for Academic Excellence” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আটজনের, নতুন ভর্তি ৭৭৮

আপডেট সময় : ০৪:২৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫