ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

মীরসরাইয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে মোহাম্মদ তাহমিদ উল্লাহ (২৩) নামে ছাত্রদলের এক কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত তাহমিদের বাড়ি বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী এলাকায়। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের উত্তর জেলা সদস্য হন। সাম্প্রতিক সময়ে তিনি ছাত্রদলে যোগ দেন।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যমতে, বারইয়ারহাট পৌরসভায় একটি সালিশকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে মারামারি ও সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হন তাহমিদ। প্রথমে তাকে জোরারগঞ্জে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়, যেখানে তাকে নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তিনি মারা যান।

চমেক হাসপাতালে দায়িত্বরত এসআই আলাউদ্দিন তালুকদার জানান, তাহমিদের মাথায় গুরুতর আঘাত ছিল।

জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বলেন, সংঘর্ষের ঘটনায় তাহমিদ আহত হন এবং পরে তার মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

সড়ক দুর্ঘটনায় নিহত আবদুর রহমানের পরিবার পেল ৫ লাখ টাকার অনুদান

মীরসরাইয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত

আপডেট সময় : ০৫:২৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫