
মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল। ১৬ ডিসেম্বর ২০২৫, বুধবার সকালে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমানের পক্ষ থেকে এই শ্রদ্ধা জানানো হয়।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনা করে সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এসময় কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাঈদ আল নোমান বলেন,
“আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এই দিনটি আমার কাছে চিরগৌরবের। দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের পর অর্জিত এই বিজয়ের আনন্দ ও শহীদদের আত্মদানের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। বিজয়ের এই মহান দিনে আমাদের প্রধান অঙ্গীকার, সবার আগে বাংলাদেশ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মফিদুল ইসলাম মোহন, মোস্তাফিজুল করিম মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জরুল ইসলাম, দপ্তর সম্পাদক ফারুক ইকবাল এবং সেলিনা আঞ্জুমানসহ সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
প্রতিনিধির নাম 


















