ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

হালদা নদীতে অবৈধ মৎস্য আহরণ রোধে অভিযান

বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অবৈধ মৎস্য আহরণ ঠেকাতে অভিযান পরিচালনা করেছে মৎস্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) হাটহাজারী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীর নেতৃত্বে অভিযানে অংশ নেন হালদা প্রকল্পের পাহারাদার হোসাইন, শহিদুল, মোতালেব, সেকান্দার ও আবুল হাশেম। অভিযানে নদী থেকে অবৈধভাবে ব্যবহৃত দুটি চরঘেরা জাল জব্দ করা হয়, যার মোট দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৭০০ মিটার। এছাড়া ১৮টি বড়শিও উদ্ধার করা হয়েছে।

মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী জানান, জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা। তিনি বলেন, হালদা নদীর প্রাকৃতিক প্রজনন পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধভাবে মাছ আহরণকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হালদা নদীতে অবৈধ মৎস্য আহরণ রোধে অভিযান

আপডেট সময় : ০৯:০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫