ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ট্রাক উল্টে নিহত ১৫ ঈদে কম খরচে বাড়ি ফিরতে ট্রাকে ফিরছিলেন, সবাই নিম্ন আয়ের শ্রমজীবী

ফেনী থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাক টাঙ্গাইলে এসে উল্টে নিহত হওয়া ১৫ জন মূলত নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। তারা চুল ও ভাঙ্গারি মোবাইল ফেরি করতেন। ঈদে কম খরচে বাড়ি ফিরতে ট্রাকে করে নিজ বাসার উদ্দেশে রওনা হন তারা। কিন্তু সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই পাড়ি জমালেন না ফেরার দেশে।

সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সরাতৈল এলাকায় একটি রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত ও ৯ জন আহত হয়েছে।

আর আহতরা হলেন, নওগাঁ জেলার মান্দা উপজেলার ডেমরা গ্রামের বাবু (৩৫), সমেজ (২১), হোসেনপুর গ্রামের আব্দুল রহমান (৩৫), দশপাড়া গ্রামের তুহিন (২৪), পাকুরিয়া গ্রামের আলমগীর (৪০), সিদ্দিক আলী (৪০), রাজেন্দ্রবাড়ী গ্রামের খোরশেদ (২৬), নাটোরের গুরুদাসপুর গ্রামের নয়ন বিশ্বাস (২২) এবং পাবনা জেলার আমিনপুর উপজেলার নওয়াবাড়ী গ্রামের শেখ রতন (৩৫)।

আহত শেখ রতন জানান, তারা সকলেই ফেনী শহরের বিভিন্ন এলাকায় বসবাস করেন। সেখানে অকেজো মোবাইল ফোন এবং বিভিন্ন পার্লার থেকে চুল ক্রয় বিক্রয় করে জীবিকা নির্বাহ করেন। ঈদ উপলক্ষে তারা সকলেই একসাথে বাড়ি যাচ্ছিলেন। বাসে ভাড়া বেশি হওয়ায় জনপ্রতি সাড়ে ৫শ’ টাকায় রডবোঝাই ট্রাকে উঠে বাড়ি যাচ্ছিলেন। ভোরে হঠাৎ করেই ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে আমি ছিটকে অনেক দূরে পড়ে যাই। অন্যরা রডের নিচে চাপা পড়ে। পরে স্থানীয় লোকজন এসে আমাদের কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

এদিকে, পুলিশ জানায়, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে

ট্যাগস :

কৃষক দল নেতার ক্ষমতায় হালিশহরে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ

ট্রাক উল্টে নিহত ১৫ ঈদে কম খরচে বাড়ি ফিরতে ট্রাকে ফিরছিলেন, সবাই নিম্ন আয়ের শ্রমজীবী

আপডেট সময় : ০৩:২২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬