
এরপর ১৭তম ওভারে এবাদত হোসেনের বলে স্লিপে স্টিভেন স্মিথের সহজ ক্যাচ ফেলে দিয়ে হতাশ করেন তানজিদ তামিম। তবে ক্ষতি দীর্ঘস্থায়ী হতে দেননি এবাদত। ঠিক পরের ওভারে (১৯তম) মার্নাস ল্যাবুশেনকে (১) দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে নিজের প্রথম শিকার তুলে নেন এই পেসার।
দ্রুত তিন উইকেট হারিয়ে দল যখন চরম চাপে, তখন পরিস্থিতি সামাল দিতে কাউন্টার অ্যাটাকের পথ বেছে নেন ক্যামেরুন গ্রিন। তাসকিন আহমেদের করা ২২তম ওভারের প্রথম বলেই ডিপ স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে আগ্রাসী হওয়ার সংকেত দেন তিনি। তবে টাইগাররা সঙ্গে সঙ্গেই শর্ট বলের ফাঁদ পাতে, আর তাতেই পা বাড়ান অজি ব্যাটার। ওভারের শেষ খাটো লেংথ বলটি অন সাইডে খেলতে গিয়ে শর্ট মিড উইকেটে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন গ্রিন (১৩)। ঠিক এই উইকেটের পতনের পরই প্রথম সেশনের খেলা শেষ ঘোষণা করে লাঞ্চের বিরতিতে যান আম্পায়াররা।
প্রতিনিধির নাম 

























