ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

আজ থেকে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা রাখা যাবে মার্কেট?

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা জোরদারের অংশ হিসেবে আজ থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। পাশাপাশি সন্ধ্যা ৭টার পর সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ রাখতে এবং ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানের আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার (১২ আগস্ট) রাতে বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়েছে, ১২ আগস্ট থেকেই বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।এর আগে গত ১১ জুন জারি করা নির্দেশনা অনুযায়ী, শপিং মল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত কার্যকর ছিল। নতুন নির্দেশনার মাধ্যমে সেই সময়সীমা এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হলো।স্মারকে আরো বলা হয়, দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও এই সময়সীমা প্রযোজ্য হবে। এসব আয়োজন রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।

তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ সংশ্লিষ্ট জরুরি সেবাগুলো এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়ার সই করা স্মারকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

সরকারের নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, শপিং মল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা, সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করা, আলোকসজ্জা বন্ধ রাখা এবং মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করার ব্যবস্থা নিতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজ থেকে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা রাখা যাবে মার্কেট?

আপডেট সময় : ১১:০৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬