ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

ইউসিটিসিতে “OBE for Academic Excellence” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ৩ সেপ্টেম্বর ইউসিটিসি ক্যাম্পাসে “OBE for Academic Excellence: Aligning Vision, Mission, PEO, PLO and CLO” শীর্ষক সমন্বিত কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালা উদ্বোধন করেন ইউসিটিসির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান এবং আইকিউএসি পরিচালক মোহাম্মদ তাহের হোসেন সেলিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিটিসির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন শরীফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ এর ডিন ড. মোহাম্মদ রহিম উদ্দিন। তিনি উচ্চশিক্ষায় আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই)-এর মৌলিক ধারণা, কৌশলগত গুরুত্ব এবং কার্যকর বাস্তবায়ন বিষয়ে আলোচনা করেন।

কর্মশালায় ইংরেজি ভাষা ও সাহিত্য ,ব্যবসায় প্রশাসন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। বিশেষভাবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. আবু জাহিদ এবং ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ও সমন্বয়কারী মো. ওবায়দুল্লাহ।

কর্মশালার মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়ের ভিশন ও মিশনের সঙ্গে প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভস (পিইও), প্রোগ্রাম লার্নিং আউটকামস (পিএলও) এবং কোর্স লার্নিং আউটকামস (সিএলও)-এর কার্যকর সমন্বয় নিশ্চিত করা। এ লক্ষ্যে পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষণ-পদ্ধতি, মূল্যায়ন ব্যবস্থা এবং একাডেমিক গুণগত মান নিশ্চয়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

জ্ঞান বিনিময়, একাডেমিক সংলাপ এবং শিক্ষক সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কর্মশালাটি ভূমিকা রাখে। পাশাপাশি, এটি ইউসিটিসির একাডেমিক উৎকর্ষ অর্জন এবং গুণগত শিক্ষা নিশ্চিতে চলমান প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউসিটিসিতে “OBE for Academic Excellence” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ইউসিটিসিতে “OBE for Academic Excellence” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৩৮:২০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬