ঢাকা ০৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ)-এর সাথে সুন্নি সাইবার ফোর্সের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামের নাজিরপাড়াস্থ আলমগীর খানকাহ শরীফে হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ)-এর সাথে সুন্নি সাইবার ফোর্স বাংলাদেশের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

​উক্ত সাক্ষাতপর্বে উপস্থিত ছিলেন সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ (ম.জি.আ), সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ আকিব আহমদ শাহ (ম.জি.আ) এবং আঞ্জুমানে আহমদিয়া রহমানিয়া ট্রাস্ট-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুরল আলম মঞ্জু। সুন্নি সাইবার ফোর্স বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রিদুয়ান হৃদয় এবং আসহাব উদ্দিন তাজভীর কাদেরী।

​সাক্ষাৎকালে সুন্নি সাইবার ফোর্স বাংলাদেশের দেশব্যাপী বিস্তৃত কার্যক্রম তুলে ধরে সংগঠনের প্রতিষ্ঠাতা রিদুয়ান হৃদয় বলেন, “বর্তমানে দেশজুড়ে আমাদের প্রায় ৫ হাজারের অধিক স্বেচ্ছাসেবক অনলাইনে ইসলাম ও সুন্নিয়তের পাহারাদার হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান ডিজিটাল যুগে তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের সুযোগ নিয়ে সাইবার স্পেসে ছড়ানো নানাবিধ ভ্রান্ত মতবাদ ও অপপ্রচার রোধে আমাদের এই তরুণ স্বেচ্ছাসেবীরা প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে ডিজিটাল ঢাল হিসেবে কাজ করছে। সুস্থ ধারার ইন্টারনেট চর্চা এবং সাইবার সুরক্ষার মাধ্যমে ইসলামের শান্তি ও সম্প্রীতির প্রকৃত বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”

​এ সময় হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ) সুন্নি সাইবার ফোর্স বাংলাদেশের এমন সময়োপযোগী ও আধুনিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান যে, সুন্নি সাইবার ফোর্স বাংলাদেশ টিমের এই মহতী কার্যক্রম সম্পর্কে তিনি অবগত আছেন এবং তিনি সংগঠনটির উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ)-এর সাথে সুন্নি সাইবার ফোর্সের সৌজন্য সাক্ষাৎ

হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ)-এর সাথে সুন্নি সাইবার ফোর্সের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৩:৩৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬